বিজ্ঞান দর্পণে লেখা আহবান

চিন্তা করার অদম্য শক্তিই মানুষের জ্ঞানের দ্বার উন্মুক্ত করে ।সেই অনুরণিত জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিতে ,আমাদের ক্যাম্পাস সাফল্যকে সবার মাঝে ব্যাপিত করতে এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করতে এই প্রথম বারের মতো চুয়েটে আমরা বের করতে যাচ্ছি বিজ্ঞান ম্যাগাজিন "বিজ্ঞান দর্পণ" ।
অনেকেরই মনে হতে পারে, এই বিজ্ঞান ম্যাগাজিন এর উদ্দেশ্যটা কি??আমাদের এই ক্যাম্পাসে অনেকেই বিজ্ঞানবিষয়ক লেখা লিখতে আগ্রহী থাকে, কিন্তু এ বিষয়ক কোন ম্যাগাজিন না থাকায় কালপরিক্রমায় তাদের লেখার ইচ্ছা অংকুরেই বিনষ্ট হয়ে যায়।সুতরাং এই ম্যাগাজিনটা, সেই সব সম্ভাবনাময় বিজ্ঞান লেখকদের জন্য ছোট একটি প্লাটফর্মের প্রয়াস বলা যেতে পারে।আর বলে রাখা ভালো আমরা এই ম্যাগাজিনের ব্যাপারে স্যারদের কাছ থেকে যেমন ইতিবাচক সাড়া পেয়েছি তেমনি সাড়া পেয়েছি এক্স চুয়েটিয়ান কিছু ভাইদের কাছ থেকে।এই ম্যাগাজিন শুধু প্রেজেন্ট চুয়েটিয়ানদের জন্য নয়,এটা এক্স চুয়েটিয়ানদের সাথে প্রেজেন্ট চুয়েটিয়ানদের মিলনমেলাও বটে!
লেখা পাঠানোর নিয়মঃ
*লেখাগুলো doc/docx ফাইলে হতে হবে।
*লেখাগুলো অবশ্যই তথ্যবহুল হতে হবে।
*লেখা অবশ্যই বাংলায় (অভ্র) লিখতে হবে।
* ১০০০ (এক হাজার) শব্দের মধ্যে লেখা শেষ করতে হবে।
*লেখার শেষে অবশ্যই রেফারেন্স দিতে হবে।
*লেখা ও ছবি আলাদা ফোল্ডার করে দিতে হবে।
*অন্য জায়গায় প্রকাশিত লিখা গ্রহণযোগ্য হবে না।
*লেখা পাঠানোর শেষতারিখ ১৫ ডিসেম্বর ২০১৭।
যেসকল কন্টেন্ট -এ লিখা যাবে:
*মহাকাশ বিজ্ঞান *সায়েন্স ফিকশন
*প্রোগামিং *রোবটিক্স
*বিজ্ঞান প্রবন্ধ *প্রযুক্তি
* ক্যাম্পাস সাফল্য *উচ্চতর শিক্ষা
*বিজ্ঞান কমিক্স
*প্রজেক্ট ও থিসিস *অন্যান্য বিজ্ঞান বিষয়ক লেখা
তাহলে আজই তোমার লেখা পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়।।
লেখা পাঠানোর ঠিকানা:
E-mail: biggandarpan.cuet@gmail.com
সরাসরি যোগাযোগের মাধ্যম :
তুষার-ME 13(মোবাইল -01852610004)
বাপ্পী-ME 13 (মোবাইল -01521467006)
ফারহান লাবিব-CE 13 (মোবাইল-01749982284)
বিনতুন জামান-PME 13
আসিফ ইকবাল- PME 14 (মোবাইল-01571785364)
স্বপন- CSE 15 (মোবাইল-01744909819)
তালহা-CSE 16 (মোবাইল- 01631254749)
আহবানে
শাহীনুল ইসলাম
PME-13 ( মোবাইল- 01776505108)

Comments